মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মাগুরায় এসএসসির ফলাফলে অকৃতকার্য বহুতল ভবন থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৯ বার

মাগুরার মহম্মদপুরে এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ায় মাগুরার মহম্মদপুরে কথা সাহা (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মাগুরা সদরের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে নিচে লাফ দিয়ে পড়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থা মাগুরা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরের থাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কথা সাহা মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার কন্যা।
রোববার দুপুরে মাগুরা শহরের রিমপি সাহা নামের এক স্বজনের বসবাসরত বাড়ির চতুর্থতলার ছাদ থেকে সে লাফ দিয়ে আত্মহত্যার করেন।
মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এবারের এসএসসি পরীক্ষা দেন। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এক বিষয়ে ফেল করে অকৃতকার্য হন। বিষয়টি জানতে পেরে তিনি ভবনের চতুর্থতলা থেকে লাফ দেয়। সে উপজেলার বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories