বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক-অর্থনৈতিক অংশীদার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯৩ বার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।এক অভিনন্দন বার্তায় আলেইনিক বলেন, বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ বেলারুশ-বাংলাদেশ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক আশা প্রকাশ করেন। সের্গেই আলেইনিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories